ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতন মামলার রায় ঘোষণা করা হবে আগামী ৬ নভেম্বর।

সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক তানজিলা ইসলামের আদালত এ দিন ধার্য করেন।

গত বছরের ৬ সেপ্টেম্বর ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী জেসমিন জাহান ওরফে নিত্য শাহাদাতের বিরুদ্ধে মিরপুর থানায় গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপীকে নির্যাতনের অভিযোগে মামলাটি করেন সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক।

একই বছরের ২৯ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান ঢাকার সিএমএম আদালতে শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

এরপর ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫এর বিচারক তানজিলা ইসলাম তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

আর আজ এই মামলার রায় ঘোষণার জন্য একই আদালত ৬ নভেম্বর দিন ধার্য করেছেন।

এমবি