ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় উসমান আলী (৫০), জালাল উদ্দিন (৩২) মোশারফ হোসেন (২৮) ও ইসমাইল হোসেন (৩৫) নামে ৪ জন জুয়াড়ীকে আটক করে পুলিশ।

রবিবার সকালে উপজেলার কালাকান্দা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিষ্ট্রেট (ইউএনও) বনানী বিশ্বাস আটকৃতদের ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেন। পরে তাদের ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।

ফুলবাড়ীয়া থানার ওসি রিফাত খান রাজিব এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এসএইচ