ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইয়াবাসহ গিয়াস উদ্দিন (৩৫) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত ১০টার দিকে উপজেলার টানচার গ্রাম থেকে তাকে আটক করা হয়। গিয়াস উদ্দিন উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, সোমবার রাতে টানচর গ্রামের মাদক ব্যবসায়ী আপেল মাহমুদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখানে অবস্থানরত গিয়াস উদ্দিনের দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি দৌড়ে পালিয়ে যান।

জেড