বাংলাদেশের সব ধরনের আইন থেকে মৃত্যুদণ্ড বাদ দেয়ার জন্য সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।
বৃহস্পতিবার তিনি রেজিস্ট্রি ডাক যোগে এ নোটিশ পাঠান। একই সঙ্গে স্বরাষ্ট্রসচিব, মন্ত্রী পরিষদ সচিব ও আইনসচিবকে এ নোটিশ পাঠানো হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের আইন থেকে মৃত্যুদণ্ড রহিতকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে বলা হয়, বিশ্বের ১৪০টি দেশের আইন থেকে মৃত্যুদণ্ড উঠিয়ে দেয়া হয়েছে। তাই সাজা হিসেবে মৃত্যুদণ্ড কে নিষ্ঠুর, অমানবিক উল্লেখ করে তা বাতিল চাওয়া হয়েছে।
এসএম





