চ্যানেল আই’য়ের ধর্মীয় অনুষ্ঠান ‘শান্তির পথ’ ও ‘কাফেলা’র উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার রাত সোয়া ২ টার সময় এই মামলা দায়ের করা হয়।
শেরেবাংলা নগর থানায় নিহতের মেঝ ছেলে ফয়সাল ফারুকী অজ্ঞাত ৮/৯ কে আসামি করে এই মামলা দায়ের করেন। মামলা নং ২৭।
শেরেবাংলা নগর থানার এসআই জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





