কামাল উদ্দিন আহমদ নামের নতুন একজন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আইন, বিচার ও সংসদ বিষয়ক সলিসিটর কার্যালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, কামাল উদ্দিন আহমদ চট্টগ্রাম মহানগরের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বহুল আলোচিত চট্টগ্রামের ১০ ট্রাক মামলার সরকার পক্ষের আইনজীবী ছিলেন।

কেএইচ