গাজীপুরের ভোগড়া এলাকায় দুই মাসের ঘর ভাড়া দিতে না পারায় রবিউল ইসলাম নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে তালাবদ্ধ করে ঘরে আটকে রেখেছে।

এই ঘটনায় ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে বাড়িওয়ালাকে আটক করেছে র‌্যাব।

শনিবার (৪ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন।

গ্রীস প্রবাসী বড় ভাইয়ের পাঠানো টাকায় বৃদ্ধ বাবা মাকে নিয়ে জাহাঙ্গীর আলমের বাসায় ভাড়া থাকেন কলেজছাত্র রবিউল।

র‌্যাব কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, জাহাঙ্গীর আলমের বাড়িতে বাবা মার সঙ্গে ভাড়ায় বসবাস করে আসছে রবিউলদের পরিবার।

পারিবারিক অস্বচ্ছলতার কারণে গত ২ মাসের ঘর ভাড়া বকেয়া পড়ে তাদের। এরই জের ধরে ভাড়া আদায়ের জন্য রবিউলকে বাড়ির মালিক জাহাঙ্গীর আলম একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে রবিউলকে উদ্ধার করে র‌্যাব।

এএস