জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। রাত ৯টার পরই এই প্রক্রিয়া শুরু করে কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

জেলারের নেতৃত্ব কেন্দ্রীয় কারাগারের পেশ ইমাম কনডেম সেলে গিয়ে কামারুজ্জামানকে তওবা পড়ান। এর আগেই সম্পন্ন হয় তার স্বাস্থ্য পরীক্ষা। এছাড়াও মঞ্চের পাশে প্রস্তুত রাখা হয় অ্যাম্বুলেন্স।

অস্ত্রধারী দশ কারারক্ষী ফাঁসির মঞ্চের পাশে অবস্থান নিয়েছে। কারান্তরের দায়িত্বশীল সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করার সকল প্রক্রিয়া সম্পন্ন। জল্লাদরাও প্রস্তুত।

এআই, জেএ