মাগুরায় এক দাখিল পরীক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ২ জনকে কুপিয়ে আহত করেছে বখাটেরা। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার সকালে একটি অটোরিকশায় কোরে দাখিল পরীক্ষা দিতে মাগুরা সিদ্দিকীয়া মাদ্রাসা কেন্দ্রে যাচ্ছিলো ৬ পরীক্ষার্থী। এ সময় কাটাখালি বাজার এলাকায় অটোরিকশার গতিরোধ কোরে, তাদের উত্ত্যক্ত করে কয়েকজন বখাটে।
এ ঘটনার প্রতিবাদ করলে অটোরিকশা চালক মিরাজ ও আশিক নামে এক পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
আহতদের মধ্যে আশিকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এসএম





