একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা একেএম ইউসুফের পক্ষে এক জন সাফাই সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। সাক্ষী ইউসুফ পুত্র একেএম মাহবুবুর রহমান।
বুধবার আদালতের তালিকার বাইরের একজনকে ইউসুফের পক্ষে সাফাই সাক্ষ্য দেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট মিজানুল ইসলাম। একই সঙ্গে একজন সাক্ষীই ইউসুফের পক্ষে সাক্ষ্য দিবেন বলে জানান তার আইনজীবী।
বুধবার চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করেন।
এরপর ইউসুফের পুত্র একেএম মাহবুবুর রহমান তার সাক্ষ্য প্রদান করেন।
সাক্ষ্যগ্রহণ শেষ হলে দুপুর ২টার পর তাকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জেরা করবেন বলে আদেশ দেন ট্রাইব্যুনাল।
এর আগে গত ৩০ জানুয়ারি ইউসুফের পক্ষে তিন জনকে সাফাই সাক্ষী হিসেবে সাক্ষ্য প্রদানের অনুমোদন দিয়ছিলেন ট্রাইব্যুনাল।
২০১৩ সালের ১ আগস্ট এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটসহ ৪ ধরনের ১৩টি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ৫টি হত্যা, ৭টি গণহত্যার এবং অগ্নিসংযোগ ও ১টি লুটপাটের অভিযোগ রয়েছে।
[b]ঢাকা, ফেব্রুয়ারি ৫ (টাইমনিউজবিডি.কম) // জীই//এসএইচ[/b]