বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার অনুমোদনকে ‘অবৈধ’ দাবি করেছেন আইনজীবীরা।
একই সঙ্গে তাঁরা সম্পদ বিবরণী দাখিলের জন্য ইকবাল মান্দ বানুকে এক মাস সময় বাড়িয়ে আবার নোটিশ দিতে দুদকের কাছে আবেদন করেছেন আইনজীবীরা।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে বুধবার সংস্থার চেয়ারম্যানের কাছে এই অনুরোধ জানান ইকবাল মান্দ বানুর তিন আইনজীবী।
তিন আইজীবীরা হলেন অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদ অসীম, অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া ও অ্যাডভোকেট ফারহানা বেগম।
অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদ অসীম বলেন, যেহেতু বিষয়টিতে উচ্চ আদালতের স্থগিতাদেশ ছিল এবং পরে সুপ্রিম কোর্ট সেই স্থগিতাদেশ স্থগিত করেন, তাই নতুন করে সৈয়দা ইকবাল মান্দ বানুকে আবার নোটিশ না দিয়ে সম্পদ বিবরণী দাখিল না করার (নন-সাবমিশন) মামলা দায়েরের অনুমোদন বেআইনী।
তিনি আরো বলেন, মামলার অনুমোদন বাতিল করে পুনরায় ইকবাল মান্দ বানু বরাবর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিতে কমিশনের চেয়ারম্যানের কাছে আবেদন জানানো হয়েছে।
অসীম বলেন, পুনরায় নোটিশ দেওয়া হলে তিনি সম্পদের হিসাব কমিশনে দাখিল করবেন।
[b]ঢাকা, জানুয়ারি ৩০ (টাইমনিউজবিডি,কম) // জিই
[/b]
অপরাধ
তারেকের শাশুরির বিরুদ্ধে মামলা অনুমতিকে অবৈধ দাবি
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার অনুমোদনকে ‘অবৈধ’ দাবি করেছেন আইনজীবীরা।





