জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় সাবেক কাস্টমস কর্মকর্তার স্ত্রীকে ৩ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত কাস্টমসের সাবেক অ্যাপ্রেইজার আব্দুল কুদ্দুসকে খালাস দিয়েছেন।

বুধবার চট্টগ্রামের বিশেষ জজ আদালতের বিচারক এস এম আতাউর রহমান এ রায় দিয়েছেন।

চট্টগ্রাম আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন জানান, ৭৮ লক্ষ ৩০ হাজার টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১০ সালের ২৭ জুলাই আব্দুল কুদ্দুস ও তার স্ত্রী হাসিনা পারভিনের বিরুদ্ধে নগরীর ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন।

তদন্ত শেষে ২০১১ সালের ২৫ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আদালত রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় হাসিনা পারভিন আদালতে হাজির ছিলেন। আপিলের শর্তে আদালত তার জামিন মঞ্জুর করেন।

ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ