আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের ৫ সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদর দফতরের মেজর রইসুল ইসলাম মনি।

তিনি জানান, গত ডিসেম্বরে শ্রীলঙ্কায় জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন আটক ওই ৫ জন। বাংলাদেশেও মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়েছে।


বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।

তিনি জানান, সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে প্রাথমিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।

এএসপি মিজানুর রহমান বলেন, গত মাসে (ডিসেম্বর’২০১৮) বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিন বাংলাদেশিকে গ্রেফতার করে শ্রীলঙ্কার আইন-শৃঙ্খলা বাহিনী। ওই ঘটনার সঙ্গে এই ৫ জনও জড়িত। এ বিষয়ে বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এএস