সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কথিত বন্দুকযুদ্ধে হজরত আলী (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন, যাকে ডাকাত বলে দাবি করছে র‌্যাব।

বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার পাইকপাড়ার শ্মশানঘাট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে দুইটি শুটার গান, ১৪টি কার্তুজ, একটি কুড়াল, একটি হাসুয়া ও তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানি সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাকিবুল ইসলাম খান।

এমআর