রাজধানীর মৌচাক এলাকায় মোশারফ হোসেন (৩২) নামে পুলিশের বিশেষ শাখার (এসবি) এসআই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন।

সোমবার বেলা সাড়ে ১২টায় তাকে অচেতন অবস্থায় প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এসআই মোশারফ হোসেন স্ত্রী সুলতানা বেগম জানান, তাদের বাসা পশ্চিম আগারগাঁওয়ে। মোশারফ গণভবনে ডিউটি করত। সকালে বাসা থেকে মালিবাগের অফিসে যাওয়ার সময় লাব্বায়েক পরিবহনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। পথচারী সজীব আহমেদ তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যায়।

তবে তার কাছ থেকে তেমন কিছু চুরি যায়নি বলেও জানান তিনি।

জারিফ