রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ইয়াবাসহ স্বাধীন (২৩) নামে এক যুবককে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)।

কমলাপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ জানান, স্বাধীন চট্টগ্রাম থেকে তুর্ণা নিশিথা এক্সপ্রেসে চড়ে সকালে কমলাপুর রেলস্টেশনে নামেন।

রেলস্টেশনে তার চলাফেরা সন্দেহজনক হওয়ায় তল্লাশি চালায় জিআরপি পুলিশ। এ সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে জিআরপি থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এআর