ভেজাল সেমাই তৈরির কারখানা সিলগালা করে দেয়ার পর আবারও ভেজাল সেমাই উৎপাদনের দায়ে কারখানার মালিক রমজানকে (৩৫) আটক করেছে র্যাব-১৪। পুনরায় কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে ময়মনসিংহ জেলার শহরতলী শম্ভুগঞ্জ এলাকায় কারখানায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, সম্প্রতি ভেজাল সেমাই উৎপাদনের দায়ে শম্ভুগঞ্জ পশ্চিমবাজার এলাকার রমজানের সেমাই কারখানাটি সিলগালা করে দিয়েছিল ভ্রাম্যমাণ আদালত। এরপর সিলগালা ভেঙে আবারো ভেজাল সেমাই উৎপাদন শুরু করে মালিক রমজান।
এ সময় রমজান আলীকে গ্রেফতারের পাশাপাশি ভেজাল সেমাই তৈরির দায়ে তাকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়।
ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম, জেএ





