আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে ভুয়া রেকর্ডপত্র তৈরি করে ৩ কোটি ৭৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের উপ-পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী বাদী হয়ে মতিঝিল থানায় দণ্ডবিধির ৪০৯/৪৬৭/৪৭১/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলাটি দায়ের মামলাটি দায়ের করেন। মামলা নম্বর-৭।

আসামিরা হলেন- এবি ব্যাংক মতিঝিল শাখার সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু সালেহ মোহাম্মদ আবদুল মাজেদ, মহাখালী শাখার সাবেক সিনিয়র অ্যাসিট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ এল এম বদিউজ্জামান, মতিঝিল শাখার সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার ফারুক আহম্মেদ, সাবেক এবি ব্যাংক ও বর্তমান উত্তরা শাখার অ্যাসিট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সৈয়দ জহির উদ্দিন মো. মুজিব এবং মেসার্স ওয়ান থ্রেড অ্যান্ড অ্যাকসেসরিজ ইন্ডাস্ট্রিজ ও বুশরা অ্যাসোসিয়েটসের মালিক খন্দকার মেহমুদ আলম নাদিম।

জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ব্যাংকের নিয়মনীতি ভঙ্গ করে ৩ কোটি ৭৮ লাখ ৮৮ হাজার টাকা আত্মসাৎ করেছেন।
একে