দৈনিক ইনকিলাব বন্ধের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করা হয়।
দৈনিক ইনকিলাবের পক্ষে রিট দায়ের করেন আইনজীবী আহসানুল করিম।
বিচারপতি সালমা মাসুদ ও বিচারপতি হাবিবুল গণির আদালতে আজ সোমবার এ রিটের আংশিক শুনানি হয়। শুনানি আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
[b]ঢাকা,২৭জানুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]