নগরীর বিভিন্ন বাজারে পণ্যে ভেজাল মেশানো, মূল্যবৃদ্ধি, পণ্যের মূল্যতালিকা না টাঙানো ইত্যাদি কারণে চারটি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার মাধ্যমে ২৭টি প্রতিষ্ঠানকে দুই লাখ ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (০৯ জুন) চট্টগ্রামে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান। র্যাবের সহযোগিতায় পরিচালিত অভিযানে জেলা প্রশাসনের শিক্ষানবিশ নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলি ও তানিয়া মুন অংশ নেন।
অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে বাণিজ্যিক লবণ ব্যবহার করে মুড়ি ভাজার জন্য ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
এদিকে বহদ্দারহাট এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর।
আগ্রাবাদ কর্ণফুলী মার্কেট এলাকায় ১১টি প্রতিষ্ঠানকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যজিস্ট্রেট মো. ফোরকান এলাহী অনুপম।
কর্নেলহাট বাজারে পাঁচটিপ্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।
পণ্যের মূল্য না টাঙানো ও অতিরিক্ত মূল্য আদায়ের কারণে এসব জরিমানা করাহয়।
এমআইএস





