বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বিকে নির্যাতন করার অভিযোগে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদারকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে তাকে প্রত্যাহার করা হয়।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিল্পব কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে নির্যাতনের অভিযোগে এসআই মাসুদকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে। অপরাধ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এসএইচ





