নাশকতার ৪ মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার দুপুরে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খোসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

চলতি বছরের জানুয়ারি মাসে অবরোধ চলাকালে রাজধানীতে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে রিজভীর বিরুদ্ধে মামলাগুলো করা হয়।

এর মধ্যে দুটি মামলা মিরপুর থানা ও দুটি পল্লবী থানায় দায়ের করা হয়।

এআর