রাজধানীর হাজারিবাগ থানা অধিন কৃষি মার্কেটের বিপরীত পাশ থেকে সোহাগ হোসেন অনিক(২২) নামে এক বিকাশকর্মীকে ডান পায়ে গুলি করে প্রায় ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটেছে।

আহত সোহাগের বন্ধু জহির জানান, আজ সকাল ১০ টার দিকে একটা মোটসাইকেলে কয়েক জন লোক এসে সোহাগকে গুলি করে দেড় থেকে দুই লাখ টাকাসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছেন।

পরে সোহাগকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, আহত সোহাগকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসএইচ