রাজধানীর বনশ্রী এলাকা থেকে এক কোটি চার লাখ ৮০ হাজার টাকা মূল্যের জালনোট উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
রবিবার সকালে র্যাবের গণমাধ্যম শাখা এ তথ্য জানায়।
র্যাবের গণমাধ্যম শাখার সিনিয়ার সহকারী পরিচালক মাকসুদুল আলম টাইম নিউজ বিডিকে বলেছেন, জাল টাকা তৈরির মূল হোতা রহিম শেখসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
এমআর/এএইচ





