ঈদ-উল আযহা উপলক্ষ্যে ঢাকা সিটির প্রতিটি পশুর হাটে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

জনস্বার্থে সোমবার এ রিট আবেদন করেন এ্যাডভোকেট মনজিল মোর্সেদ।

আগামী ৩ থেকে ৮ অক্টোবর পর্যন্ত ঢাকা সিটির সবগুলো হাটে অভিজ্ঞ পশুর চিকিৎসক নিয়োগের নির্দেশনাও চাওয়া হয়েছে ওই আবেদনে। এ বিষয়ে আগামী দিন শুনানি হওয়ার কথা রয়েছে।

ঢাকা, কেএ, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর