জধানীতে ইস্কাটনের জোড়া খুনের মামলায় দুজন সাক্ষ্য দিয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকার দুই নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ শামসুন্নাহার ওই দুজনের জবানবন্দি রেকর্ড করেন। আগামী ২৮ জুন মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ হবে।

সাক্ষ্যদানকারী দুজন হলেন, নিহত রিকশাচালক আবদুল হাকিমের মা মনোয়ারা বেগম ও নিহত অটোরিকশাচালক ইয়াকুব আলীর স্ত্রী সালমা বেগম।

সরেজমিনে দেখা যায়, সাক্ষ্যগ্রহণের সময় মামলার আসামি সাংসদ পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনি আদালতের এজলাস কক্ষের বেঞ্চে বসেছিলেন। তাঁর হাতে হাতকড়া ছিল না। অন্যদিন হুইলচেয়ারে করে আদালতে আসলেও আজ তিনি হেঁটে আদালতে আসেন। হাঁটার জন্য এ সময় তাঁর হাতে লাঠি ছিল।

এদিকে আদালতে সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সালমা বেগম। তিনি আদালতকে বলেন, ছেলেকে গুলি করে মারার পর তাঁর সংসার লন্ডভন্ড হয়ে গেছে। এ জন্য তিনি দায়ী ব্যক্তির সর্বোচ্চ সাজা চান।

আসামির আইনজীবীর জেরার জবাবে সালমা বেগম বলেন, তাঁর স্বামীর খুনের মামলার আসামি রনি আদালতে আছেন। রনি তাঁর স্বামীকে গুলি করে হত্যা করেছে। তিনি ন্যায়বিচার চান।

অন্যদিকে সাক্ষী মনোয়ারা বেগম আদালতকে বলেন, তাঁর ছেলে আবদুল হাকিম গুলিতে মারা গেছে।

এমআর