শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে ৫শ’ ২০ গ্রাম স্বর্ণসহ একজনকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটককৃত ব্যক্তির নাম ফয়সাল আহমেদ (৩৬)।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার বেলা আনুমানিক সাড়ে বারোটায় তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর শুল্ক বিভাগের কর্মকর্তা এসি নাহিদা আক্তার।

তিনি টাইমনিউজবিডিকে জানান, ফয়সাল আহমেদ নামে এক ব্যক্তি কুয়ালালামপুর থেকে এমএইচ-১০২ বিমানে দুপুর সাড়ে বারেটায় বিমানবন্দরে অবতরণ করে।

শুল্ক কর্মকর্তারা সন্দেহজনকভাবে তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ৫শ’ ২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে আটক করে বিমানবন্দর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত সোনার বাজার মূল্য আনুমানিক প্রায় ২৫ লাখ টাকা বলে জানান তিনি।

ঢাকা, জেইউ, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর