নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দুই সদস্যের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ।
শুনানি শেষে মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম এ আদেশ দেন।
রিমান্ডকৃতরা হলেন সৈয়দ মো. মোজাহিদুল ইসলাম এবং আরিফুল ইসলাম সোলায়মানী ওরফে আরাফাত।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক শফিকুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
প্রসঙ্গত, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করে পুলিশ। তারা দীর্ঘ দিন ধরে এ সংগঠনের হয়ে কাজ করে আসছিল বলে পুলিশের দাবি । আটকের সময় কাছ থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয় ।
এমআর





