নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ভারপ্রাপ্ত আমীর তাসনিমসহ সাত সদস্যকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর অদূরে টঙ্গীর তুরাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া সেন্টারের উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, এ সময় বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যও জব্দ করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





