জয়পুরহাটে হিন্দু এক দিনমজুরের গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আগুনে তার শরীরের উপরের অংশ ঝলসে গেছে।
শনিবার গভীর রাতে শহরের খঞ্জনপুর উত্তরপাড়া গ্রামে ওই ঘটনায় মারাত্মক দগ্ধ সুনীলকে রোববার বাড়ির অদূরে একটি মাঠ থেকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর রশিদ সরকার বলেছেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সুনীলের পারিবার বলছে, শনিবার রাতে দুর্বৃত্তরা কৌশলে সুনীলকে ডেকে মাঠে নিয়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তার মুখ, দুই হাতসহ শরীরের ওপরের অংশ ঝলসে গেছে।
রোববার সকালে স্থানীয়রা সুনীলের চিৎকার শুনে তাকে ওই মাঠ থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে জানান পরিবারের সদস্যরা।
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





