হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৩৭ কার্টন বিদেশি সিগারেটসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।
আজ শনিবার ভোরে বিমানবন্দরের ক্যানপি থেকে তাকে আটক করা হয়। তার নাম মীর মো. রবিউল হোসেন (৩৫) । রবিউলের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে।
এপিবিএন বলছে, জব্দ সিগারেটের দাম প্রায় তিন লাখ টাকা।
এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তারের ভাষ্য, আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে করে আজ ভোরে ঢাকায় আসেন রবিউল। তাঁর সঙ্গে থাকা মালপত্রে এসব সিগারেট পাওয়া যায়। তিনি প্রায়ই আরব আমিরাতে যাতায়াত করতেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
এম এ





