জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দশম সাক্ষী রতন চন্দ্র দাসের জেরা শেষ হয়েছে। রোববার জেরা শেষেএ মামলার পরবর্তী সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আগামী ২৭ এপ্রিল নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল-১।
রোববার বিচারপতি এম এম ইনায়েতুর রহীমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দিয়েছেন।
রাষ্ট্র পক্ষের সাক্ষীকে জেরা করেন এটিএম আজহারুল ইসলামের আইনজীবী আব্দুস সোবহান তরফদার। জেরা করার সময় আসামির কাঠগড়ায় এটিএম আজহারুল ইসলাম হাজির ছিলেন।
গত ১০ এপ্রিল রাষ্ট্রপক্ষের দশম সাক্ষী রতন চন্দ্র দাস ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি বলেন, ১৯৭১ সালের ১৫ বৈশাখ রংপুরের কারমাইকেল কলেজের শিক্ষক কালাচাঁদ বাবুর বাড়ি থেকে কালাচাঁদ বাবু, তার স্ত্রী মঞ্জুশ্রী ও অপর শিক্ষক সুনীল বাবুকে ধরে নিয়ে যায় পাকিস্তানি আর্মি ও ৪/৫ জন বাঙালি। ওই বাঙালিদের মধ্যে এটিএম আজহারুল ইসলামও ছিলেন।
রতন চন্দ্র দাস আরও বলেন, 'ওই ৩ জনকে ধরে নিয়ে যাওয়ার সময় সেখানে আমি নিজেও উপস্থিত ছিলাম। তখন নিজেকে মুসলমান বলে পরিচয় দিলে পাকিস্তানি আর্মিরা আমাকে ছেড়ে দেয়।'
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
অপরাধ
আজহারের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২৭ এপ্রিল পর্যন্ত মুলতবি