৭১'র মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১১তম ও ১২তম সাক্ষীর জেরা বুধবার পর্যন্ত মুলতবি করেছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এ সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও জেরা গ্রহণ করা হয়।
এর আগে রাষ্ট্রপক্ষের ১১তম ও ১২তম সাক্ষী মোঃ সাখাওয়াত হোসেন(৫৭) ও মোঃ নান্নুর(৫৯) জবানবন্দি গ্রহণ করেন আদালত।
ট্রাইব্যুনালে জবানবন্দি গ্রহণ করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম। অপরদিকে আসামীপক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুস সোবহান তরফদার।
সাক্ষীদের জবানবন্দি গ্রহণ শেষে আদালত আগামীকাল সাক্ষীদের জেরার জন্য দিন নির্ধারণ করেন।
উল্লেখ্য, গত বছরের ১২ নভেম্বর এটিএম আজহারের বিরুদ্ধে ৭১ এ হত্যা, নির্যাতন, গণহত্যাসহ মানবতা বিরোধী অপরাধের ৬টি অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।
এরপর একই বছরের ৫ ডিসেম্বর আজহারের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন। আজহারের বিরুদ্ধে গত বছরের ২৬ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
এর আগে গত ১৮ জুলাই রাষ্ট্রপক্ষ আজহারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন । পরে গত ২৫ জুলাই অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।
গত বছর ২২ আগস্ট ট্রাইব্যুনাল-১ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ওই দিনই তার মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
[b]ঢাকা: কেএ ৬ এপ্রিল (টাইম নিউজ বিডি) // এসআর
[/b]
অপরাধ
আজহারের মামলা বুধবার পর্যন্ত মুলতবি
৭১'র মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১১তম ও ১২তম সাক্ষীর জেরা বুধবার পর্যন্ত মুলতবি করেছেন ট্রাইব্যুনাল।





