খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে আনা মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নালিশি অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন আদালত।
সরকারের অনুমোদন নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ নির্দেশ দেয়া হয়।
আজ রোববার দুপুরে ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমান এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন।
সকালে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আইনজীবী আবদুল মালেক ওরফে মশিউর মালেকের আবেদনের প্রেক্তিতে আদালত এ আদেশ দেন।
আদেশে বলা হয়েছে, ‘ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারা মোতাবেক এরূপ অপরাধ আমলে নেয়ার ক্ষেত্রে সরকারের পূর্ব অনুমতি গ্রহণ করা আবশ্যক।
তবে ঘটনার গুরুত্ব ও স্পর্শকাতরতা বিবেচনা করে আনীত অভিযোগের সত্যতা উদঘাটনের লক্ষ্যে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।
তাই ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারা মোতাবেক সরকারের অনুমোদন গ্রহণ সাপেক্ষে মামলায় বর্ণিত অভিযোগ বিষয়ে পরিদর্শক পদমর্যাদার নিচে নহে এমন কর্মকর্তা দিয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হলো।
এসএইচ





