জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন বৃহস্পতিবার।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এবিএম নিজামুল হক এ দিন ধার্য করেন। এর আগে, গুলশান থানার পুলিশ কনস্টেবল আরজু আদালতে সাক্ষ্য দেন।
২০১২ সালের ৮ জানুয়ারি বিকেলে জুবায়ের আহমেদকে প্রতিপক্ষ ছাত্রলীগের নেতাকর্মীরা কুপিয়ে জখম করে। পরদিন ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জুবায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের ছাত্র ছিলেন। তার বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়ায়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে সাভারের আশুলিয়া থানায় ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করে। ছয় মাস আগে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়।
মামলার আসামিরা হলো- প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র খন্দকার আশিকুল ইসলাম ও খান মোহাম্মদ রইস, দর্শন বিভাগের মো. নাজমুল হুসেইন প্লাবন, শফিউল আলম সেতু, অভিনন্দন কুণ্ডু অভি, মো. মাহমুদুল হাসান মাসুদ, রাশেদুল ইসলাম, ইসতিয়াক মেহবুব অরূপ, সরকার ও রাজনীতি বিভাগের মাহবুব আকরাম, জাহিদ হাসান, নাজমুস সাকিব তপু, মাজহারল ইসলাম ও কামরুজ্জামান সোহাগ।
ঢাকা,১২ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ
অপরাধ
জুবায়ের হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের দিন বৃহস্পতিবার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন বৃহস্পতিবার। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এবিএম নিজামুল হক এ দিন ধার্য করেন। এর আগে, গুলশান থানার পুলিশ কনস্টেবল আরজু আদালতে সাক্ষ্য দেন





