রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে অপহৃত এক গার্মেন্টস ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। তার নাম সোহেল।

রোববার সকালে ধানমন্ডি এলাকার নর্দান ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের ভূগর্ভস্থ বেইজমেন্ট থেকে তাকে উদ্ধার করে আদাবর থানা পুলিশ।

আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী রুহুল ইমাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারকালীন সময়ে ঘটনার সঙ্গে জড়িত ফুয়াদ মোহাম্মদ শাহ নামের এক অপহরণকারীকে ঘটনাস্থল থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

ঘটনাস্থল থেকে পুলিশ ভিকটিমের রক্তমাখা শার্ট এবং লোহার রড উদ্ধার করে এবং গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট (শনিবার) দুপুর সাড়ে ১২টার দিকে আদাবর থানাধীন জাপান গার্ডেন সিটিস্থ টোকিও স্কয়ারের সামনে থেকে সোহেল অপহৃত হয়েছিলেন।

এমআর