একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সাথে শেষ দেখা করতে তার পরিবারকে চিঠি দিয়েছেন কারা কর্তৃপক্ষ।

আজ (শনিবার) বিকাল ৪টা থেকে ৫টার মধ্যে যে কোন সময় জেল গেটে কামারুজ্জামানের সাথে তার পরিবারের সদস্যরা দেখা করতে পারবেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবালের সাথে যোগাযোগ করা হলে তিনি এ তথ্য জানান।

এর আগে কামারুজ্জামানের ফাঁসি আজ শনিবার কার্যকর করা হবে বলে গতকাল রাতে সংবাদমাধ্যমকে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

ইআর