মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাও. আব্দুস সোবহানের পক্ষে সাফাই সাক্ষী না দেয়ায় আগামী ২ নভেম্বর রাষ্ট্রপক্ষের যুক্তিখন্ডনের দিন ধার্য করেছে ট্রাইবুনাল।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ব্যাঞ্চে এ আদেশ দেয়া হয়।

ট্রাইবুনালে রাষ্ট্রপক্ষের শুনানী করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম এবং আসামীর পক্ষে উপস্থিত ছিলেন এডভোকেট মিজানুল ইসলাম।

কেএ/ইআর