১১১ জন বাংলাদেশি মৎস্যজীবীকে মুক্তি দিলেন ভারত। কলকাতার আলিপুর কারাগারে ছিলেন তারা। একই সাথে ছেড়ে দেওয়া হয়েছে ছয়টি ট্রলারও।
শুক্রবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দক্ষিণবঙ্গ ইন্সপেক্টর জেনারেল এ তথ্য জানান।
এসব মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ ও কুলতলি অঞ্চল থেকে গ্রেফতার করা হয়। কলকাতা উচ্চ আদালতের রায়ে সাজার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর তাদেরমুক্তি দেওয়া হলো।
মুক্তির পর এই ১১ জন বাংলাদেশি মৎস্যজীবীকে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশের শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের হাতে তুলে দেয় বিএসএফ।
এমকে





