বিএনপি নেতা হান্নান শাহ, মির্জা ফখরুল ও খোকাসহ ৪৬ জনের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য আগামী ১০ জুন দিন ধার্য করেছেন আদালত। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো মামলায় এ আদেশ দিয়েছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর হাকিম হারুনুর রশীদ এ দিন ধার্য করেন।
আজ এ মামলার চার্জ গঠনের দিন ধার্য থাকলেও আসামি পক্ষের আইনজীবীদের সময়ের আবেদনের প্রেক্ষিতে এ দিন ধার্য করা হয়।
আজকে আদালতে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ্, ঢাকা মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকা, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ১২ জন আদালতে হাজিরা দেন।
২০১২ সালের ২৯ এপ্রিল তেজগাঁও থানায় এ মামলাটি দায়ের হয়।
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]