যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল ও ইঞ্জিনিয়ার আবুল হোসেনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
রোববার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক এম এ সালাম ১০ হাজার টাকা মুচলেকায় এ জামিন মঞ্জুর করেন।
এর আগে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা ২ মামলায় বাবুলের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট আনোয়ারুল কবির বাবুল।
জানা গেছে,যমুনা ফিউচার পার্কের ৯ তলা থেকে নির্মাণ সামগ্রী পড়ে এক মোটরসাইকেল আরোহী মারা যায়। এ ঘটনায় গত বছরের ৩১ ডিসেম্বর ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়।
অন্যদিকে র্যায়বের পোশাক সদৃশ পোশাক পরে যমুনা ফিউচার পার্কে ডিউটি করায় যমুনা গ্রুপের ১২ কর্মচারীকে আটক করে র্যা ব। পরে র্যাাবের ডিএডি করিম উদ্দিন বাদি হয়ে ওই ১২ জনসহ বাবুলের বিরুদ্ধে এ বছরের ১১ জানুয়ারি ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়।
[b]ঢাকা, ১৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]