আইনজীবীদের অন্যতম সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি’র ২০২০-২১ সেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১১ ও ১২ মার্চ এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের শহীদ সফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই তফসিল ঘোষণা করা হয়।
সম্মেলনে জানানো হয়, কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এই নির্বাচন হবে। এসব পদে ১৯ ফেব্রুয়ারি থেকে ০১ মার্চ পর্যন্ত মনোনয়ন দাখিল এবং ০৪ মার্চ মনোনয়ন প্রত্যাহারের তারিখ ধার্য করা রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এমবি





