জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের ২টি দুর্নীতি মামলায় বিচারিক আদালতে অভিযোগ গঠনকারী বিচারকের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার দুপুরে রিটটি খারিজ করেন বিচারপতি কাজী রেজা-উল হকের একক বেঞ্চ(তৃতীয় বেঞ্চ)।
এর প্রেক্ষিতে বিচারিক আদালতে মামলা দু’টির বিচারিক কার্যক্রম চলতে আর কোনো বাধা রইলো না। মামলা দু’টি বর্তমানে ঢাকার বিশেষ জজ বাসুদেব রায়ের আদালতে বিচারাধীন। ঢাকা মহানগরের বকসিবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত অস্থায়ী আদালত ভবনে এ বিচার চলছে।
আগামী ৯ জুলাই মামলা দু’টির সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য রয়েছে। বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য থাকলেও হাইকোর্টে রিট বিচারাধীন উল্লেখ করে আসামিপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে নতুন এ দিন ধার্য করেছেন বিচারিক
ঢাকা.কেএ ১৯ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর





