ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানি শেষ হয়েছে। আদেশ পরে দেবেন আদালত।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে এ মামলা দায়ের করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে বেলা সাড়ে এগারটায় মামলার শুনানি অনুষ্ঠিত হয়। বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলার নথি পর্যালোচনা করে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন আদালত।

মামলায় অভিযোগ করা হয়, গত ১৪ অক্টোবর বিকেল ৫টায় খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে দুর্গাপূজার শুভ বিজয়া উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সেখানে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাস করে’। একথায় বাদীর ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।

এএইচ