বিশ্বজিৎ হত্যা মামলার সাক্ষী রিপন সরকার এর দায়েরকৃত মামলার এক আসামীকে গ্রেফতার করেছে সবুজবাগ তানা পুলিশ।

বৃহস্পতিবার ভোরে সবুজবাগ থানা পুলিশ যাত্রাবাড়ির সিফাত ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে রাজু নামে ওই আসামীকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া সেন্টারের দায়িত্বরত অতিরিক্ত উপ-কমিশনার সাইদুর রহামান।

তিনি জানান, বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার সাক্ষী মো. রিপন সরদার গত ১১ ডিসেম্বর সন্ধ্যা পৌণে ৭ টায় সবুজবাগ থানায় হাজির হয়ে জানায় যে, সে ভোর ৫.৩০ টায় টংগী থেকে যাত্রাবাড়ী যাওয়ার জন্য তুরাগ পরিবহন (ঢাকা মেট্রোঃ জ-১১-১৬৭৭) বাসে ওঠে।

উক্ত বাসের ড্রাইভার রাজু তার পূর্ব পরিচিত। রাজু ৪ মাস পূর্বে যাত্রাবাড়ি থানা পুলিশ কর্তৃক গ্রেফতার হয়েছিল। রাজুর ধারণা রিপন পুলিশকে দিয়ে তাকে গ্রেফতার করিয়েছে।

উক্ত বাসটি ৬.৪৫ টায় খিলগাঁও কমিউনিটি সেন্টারের কাছে পৌঁছিলে রাজুর সাথে রিপন সরদারের বাসে কথা কাটাকাটি হয়। এতে রাজু রিপনকে মারধর করে রক্তাক্ত জখম করে এবং রিপনের পকেটে থাকা ১৮২০ টাকা রাজু নিয়ে যায়। এক পর্যায়ে রিপনকে কমলাপুর ফুট ওভার ব্রীজ এর কাছে নামিয়ে দেয়।

রিপন সরদারের অভিযোগের উপর ভিত্তি করে সবুজবাগ থানায় একটি মামলা রুজু হয়। মামলার প্রেক্ষিতে সবুজবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে আসামী রাজুকে গ্রেফতার করে।

জেইউ/এসএইচ