ডেমরায় আড়াই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে।মো. সাইফুল ইসলাম রানা (১৩) নামে ধর্ষক কিশোরকে গ্রেফতার করেছেন পুলিশ।
রানা বরিশালের হিজলা থানার বাতুয়া গ্রামের মো.লিটনের ছেলে।সে বর্তমানে ডেমরার নড়াইবাগ এলাকার মাহবুবের বাড়ির ভাড়াটিয়া ।
সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ডেমরা থানার এসআই সুমন জানায়, ধর্ষিতা ও ধর্ষক রানা একই বাড়ির ভাড়াটিয়া।গত শনিবার দুপুরে ধর্ষিতা রানার হাতে একটি বাঁশি দেখে তার কাছে যায়।এ সুযোগে ধর্ষক রানা শিশুটিকে তার ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
পরে ধর্ষিতা সারাদিন ধরে কিছুক্ষণ পরপর চিৎকার করে কান্না শুরু করে। এক পর্যায়ে রাতে তার বাবা মা ঘটনা বুঝতে পেরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
এদিকে গতকাল রোববার রাতে ধর্ষিতার বাবা এ বিষয়ে ডেমরা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
পরে পুলিশ সোমবার ভোরে ধর্ষককে তার বাড়ি থেকে গ্রেফতার করে দুপুরে আদালতে প্রেরণ করে।
এমই





