বুধবার সন্ধ্যা সাতটায় তাদের চট্টগ্রাম কারাগারে আনা হয়।
আগমীকাল বৃহস্পতিবার ১০ ট্রাক অস্ত্র মামলার রায় ঘোষণা করবেন চট্টগ্রাম বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান।
গত ২০০৪ সালের ১ এপ্রিল রাত ১২টা ৫৫ মিনিটে চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদী তীরে অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সংরক্ষিত জেটিঘাটে দুটি মাছ ধরার ট্রলার থেকে এসব অস্ত্র খালাস করে ট্রাকে তোলার সময় পুলিশ আটক করে।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এসব অস্ত্র ও গোলাবারুদের সর্ববৃহৎ চালান ধরা পড়ার পর দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
রাজনৈতিক চাপসহ বিভিন্ন কারণে কয়েক দফায় তদন্ত কর্মকর্তা (আইও) পরিবর্তনের পর গত তত্ত্বাবধায়ক সরকার আমলে সাতটি নির্দেশনার ভিত্তিতে মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দেয় আদালত।
২০০৯ সালের ২৯ জানুয়ারি সর্বশেষ ও পঞ্চম আইও হিসেবে সিআইডির জ্যেষ্ঠ এএসপি মনিরুজ্জামান চৌধুরী এই মামলার দায়িত্ব পান। ১৩ দফা তদন্তের সময় বাড়ানোর পর ২০১১ সালের ২৬ জুন আদালতে মামলা দুটির সম্পূরক অভিযোগপত্র জমা দেন তিনি।
এতে নিজামী, বাবর ও এনএসআইর সাবেক দুই প্রধানসহ নতুন ১১ জনের নাম আসামির তালিকায় যোগ করা হয়।
[b]ঢাকা, ২৯ জানুয়ারি(টাইম নিউজবিডি.কম)// জিই
[/b]