রাজধানীর ভাটারায় অভিযান চালিয়ে রুহুল আমিন (২৫) এবং রবি শিকদার ওরফে রকিব (২৬) নামের দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে গাড়ি, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মালামাল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ভাটারা থানা পুলিশ তাদের আটক করে।

ভাটারা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম রাজধানীর বারিধারার অ্যাপোলো হাসপাতালের পূর্ব পাশের টেনামেন্ট বিল্ডিংয়ের সামনে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো- গ ১৩-১৮৮৩)  সহ দুই গাড়ি ছিনতাইকারীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দু'টি ল্যাপটপ, দু'টি ছুরি, একটি সাইরেন্স ও বিভিন্ন ব্র্যান্ডের ২২টি মুঠোফোন জব্দ করে।

ঢাকা,২৭ জুন, (টাইমনিউজবিডি.কম)//এসআর