আশুলিয়ায় একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, ম্যাগজিন ও একটি হাতবোমাসহ জসিম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার রাতে আশুলিয়ার আউকপাড়া থেকে পুলিশ তাকে আটক করে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার আউকপাড়া এলাকায় অভিযান চালিয়ে জসিমকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে এসব উদ্ধার করা হয়।

আটক জসিম দীর্ঘদিন ধরে আউকপাড়া এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের দাবি।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, আটক যুবকের বিরুদ্ধে থানায় একটি বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এসএইচ