৭১'র মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগের নেতা মোবারক হোসেনের পক্ষে যুক্তি উপস্থাপন আগামী ২৭ মে পর্যন্ত মুলতবি রেখেছেন ট্রাইব্যুনাল।
বুধবার আসামীপক্ষের দ্বিতীয় দিনের যুক্তি উপস্থাপন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যে বেঞ্চ এ আদেশ দেন।
সকালে প্রসিকিউশনের আনিত পাঁচটি অভিযোগের বিষয়ে আসামির পক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাডভোকেট মিজানুর রহমান।অপর দিকে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর সাইদুর রহমান।
গত সোমবার আসামির বিরুদ্ধে আনিত পাচঁটি অভিযোগের ওপর যুক্তি উপস্থাপন শেষ করেন প্রসিকিউটর সাইদুর রহমান।এরপর গতকাল মঙ্গলবার আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয় ।আজ বুধবার আংশিক যুক্তি উপস্থাপন শেষে আদালত ২৭ মে পর্যন্ত মুলতবি করা হয়।
উল্লেখ্য,গত বছরের ২৩ এপ্রিল মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হন ব্রাহ্মণবাড়িয়ার মোবারক হোসেন। তার বিরুদ্ধে হত্যা, আটক, নির্যাতন ও অপহরণের পাঁচটি অভিযোগ এনে ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করেন।
[b]ঢাকা,কেএ ২১মে (টাইম নিউজবিডি.কম)/[/b]
অপরাধ
মোবারকের পক্ষে যুক্তি উপস্থাপন ২৭ মে পর্যন্ত মুলতবি
৭১'র মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগের নেতা মোবারক হোসেনের পক্ষে যুক্তি উপস্থাপন আগামী ২৭ মে পর্যন্ত মুলতবি রেখেছেন ট্রাইব্যুনাল।





